আমিনুল ইসলাম সজীবের বাংলা ব্লগ

About

সম্মানিত ভিজিটরকে স্বাগতম!

মিরপুর এক, ঢাকা থেকে মেইনটেইন করা আমিনুল ইসলামের ব্লগে আপনাকে সাদর সম্ভাষণ। এই পৃষ্ঠায় নাকি আমার সম্বন্ধে কিছু বলতে হবে, যদিও বুঝতে পারছি না কী বলব। তবু নিজেকে পরিচিত করার চেষ্টা করছি।

আমি আমিনুল ইসলাম। ডাকনাম সজীব। মিরপুরে থাকি। নবম শ্রেণীতে পড়ি। তথ্য-প্রযু্ক্তির উপর খুবই আগ্রহী। একই সাথে আগ্রহী ইংরেজী বিষয়ের উপরও। তাই আমি বাংলা ব্লগিং ও বাংলা লেখালেখির পাশাপাশি ইংরেজী চর্চার একটি ক্ষেত্র হিসেবে এই ব্লগকে বেছে নিয়েছি। অবশ্য এখানে ব্লগিং ও সোশাল নেটওয়ার্কিং নিয়ে লিখে থাকি। আর ব্যক্তিগত পোস্ট লিখি এই ব্লগে। সময় থাকলে ভিজিট করতে পারেন।

এই ব্লগে আপনার মন্তব্য আশা করছি। প্রতিটি পোস্ট সম্বন্ধেই আপনাদের মন্তব্য আমন্ত্রিত। অবশ্য এই ব্লগটি একরকম ব্যাক-আপ ব্লগ। এই ব্লগে প্রকাশিত অধিকাংশ পোস্টই সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত। কিন্তু প্রায়ই ঐ ব্লগ থেকে পোস্ট গায়েব হয়ে যায় বলে এই ব্লগে ব্যাক-আপ রেখেছি। পাশাপাশি এই ব্লগের পোস্টে যে কেউ মন্তব্য করতে পারবেন যেটা সামহোয়্যার ইন ব্লগে করা যেত না।

পড়ালেখার পাশাপাশি বর্তমানে bdnews24 Technology Section এ নিয়মিত তথ্য-প্রযুক্তি নিয়ে লিখি। এছাড়াও আগের দেয়া ঠিকানার ব্লগটিকেও অনেকটা প্রফেশনাল বলতে পারেন। নিজের ব্লগ ছাড়াও বেশ কিছু বিদেশি ব্লগের Paid Technology Writer/Blogger আমি।

আশা করছি আমার লেখা ভালো লাগবে। এই ব্লগে প্রকাশিত প্রায় সব লেখাই পূর্বে অন্যান্য কমিউনিটি বাংলা ব্লগে প্রকাশিত।

10 টি মন্তব্য

10 responses so far ↓

Leave a Comment