আমিনুল ইসলাম সজীবের বাংলা ব্লগ

Entries from মে 2009

মোবাইল দিয়ে মেঘলা আকাশের ছবি তুললাম

মে 26, 2009 · Leave a Comment

ঘূর্ণিঝড়ের দেশ বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে কিছুদিন পরপরই কোনও না কোনও ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা শোনা যায়। বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার জনজীবন। এর খুবই স্বল্প প্রভাব পড়ে রাজধানী ঢাকাতেও। প্রচণ্ড ঝড়ের তাণ্ডব কিছুটা হলেও টের পাওয়া গিয়েছিল ঢাকায় বসে। দু’দিনের অসহনীয় গরমের পর হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে শীতল বাতাস বয়ে চলাটা নিঃসন্দেহে স্বস্তির। অবশ্য বাংলাদেশে বৃষ্টি হলে স্বস্তি বলে কিছু নেই। রাস্তাঘাট হাঁটুপানি আর বিরক্তিকর কাদায় পরিপূর্ণ হয়ে যায়। ফলে বৃষ্টির প্রত্যাশা খুব কম মানুষই করেন।

আমার বাসার আঙ্গিনা থেকে তোলা কিছুদিন আগের মেঘলা আকাশের দুটি ছবি। ছবি তোলা হয়েছে নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকের ২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে। রেজ্যুলেশন মিডিয়াম।

ছবি তোলার সময় রেজ্যুলেশন হাই করে নিতে মনে ছিল না। ছবি কেমন হলো জানাতে ভুলবেন না যেন।

বিভাগ: Diary · Picture
Tagged: , ,